নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে: গোলাম পরওয়ার

রংপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অনেকে বলছেন জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, কিন্তু তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং লেভেল প্লেয়িং নিশ্চিত এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা হলে আমরা অবশ্যই নির্বাচনে যাবো।’

শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই সনদের ভিত্তিতে ফ্রেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘ড. ইউনূস দেশে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে লন্ডনে বসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারেননি। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার বিএনপির কথায় সুর মিলিয়ে বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। এটি বলার তার কোনও এখতিয়ার নেই।’

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি এটিএম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন– জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবার রহমান বেলাল, জেলা জামায়াতের আমির গোলাম রব্বানীসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি