সালিশ-বৈঠকে অংশ নিলে নেতাকর্মীদের বহিষ্কারের ঘোষণা বিএনপি নেতার

চাঁদপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা যদি কোনও সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হবে।’ শুক্রবার চাঁদপুরের হাইমচরে দলীয় সাংগঠনিক সভায় এমন ঘোষণা দেন তিনি। 

উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর এ যৌথ সাংগঠনিক সভায় মানিক বলেন, ‘চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনও আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন– চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এ ছাড়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী