জুলাই শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে চাকসুতে ছাত্রদলের কার্যক্রম শুরু

চবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে ছাত্রদলের নির্বাচনি প্যানেলের কার্যক্রম শুরু হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন– ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়াত হোসেনসহ পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যরা।

দোয়া মাহফিলে জুলাই শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া, ওয়াসিম আকরামসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি