ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার বিকালে উপজেলার তেগাছিয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পথে-প্রান্তরে রুপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, শুক্রবার দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোচালককে আটক করেন এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোনও মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করেন। নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

তবে অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ শাহনুল কবির।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, ‘গতকাল বিকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। পরে আজ বিকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন