খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৩২ জনকে সতর্ক নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার কুয়েট ছাত্রশৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

শাস্তিপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এমএসসি) শিক্ষার্থী মো. সালিম সাদমানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও চার জনকে ৬ মাস বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ২১ ব্যাচের শান্ত ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মো. হৃদয় ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ। এ ছাড়া আরও ৩২ জনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, ‘শৃঙ্খলা কমিটির সভায় পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করাসহ ৩২ শিক্ষার্থীকে সতর্ক নোটিশে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষক সমিতি সভা করে প্রতিক্রিয়া জানাবে।’

কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. বিএম একরামুল হক বলেন, ‘মোট ৩৭ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে একজনকে ১ বছর এবং চার জনকে ৬ মাসের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়। যা সভার দিন থেকেই কার্যকর হয়েছে। বাকি ৩২ জনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় কুয়েট উপাচার্য সভাপতিত্ব করেন।’

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার
ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থী মাহফুজকে বহিষ্কার
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক