চট্টগ্রামে আরও পাঁচটি নকশা বহির্ভূত ভবন চিহ্নিত, সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২

চট্টগ্রাম নগরীতে নকশাবহির্ভূত পাঁচটি ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বাকলিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজসহ ইমারত পরিদর্শকরা অংশ নেন।

সিডিএ কর্মকর্তা কাজী কাদের নেওয়াজ বলেন, ‘নগরীতে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চলছে। আজ নকশা বহিভূত পাঁচটি ভবন চিহ্নিত করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ভবন মালিকদের ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করতে সিডিএ’র এই অভিযান চলবে। চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত নগরী গড়তে চউক কাজ করছে। এখানে কাউকে আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। যারা আইন মানছেন না তাদের নিজ দায়িত্বে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার আহ্বান জানানো হয়েছে।’

এর আগে, ২৫ আগস্ট নগরীর বাকলিয়া থানাধীন অ্যাক্সেস রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সে সময় নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করা হয়। ভবন মালিকদের ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ