উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭

গাজীপুরের কাশিমপুরে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক সাংবাদিকসহ চার জনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর থানাধীন কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিকের নাম রুবেল আহমেদ প্রিন্স (৩৫)। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিসেবে সাভারে কর্মরত রয়েছেন। এ ছাড়া আহত অন্যরা হলেন– সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। তারা সবাই স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে সাংবাদিক রুবেলের ডান হাত ভেঙে গেছে এবং সাইদুরের মাথা ফেটে যাওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স জানান, মঙ্গলবার বিকালে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি। এ সময় তার পূর্ব পরিচিত সাইদুর রহমান, ইয়াসিন আহমেদ ও শরীফুল ইসলামও তার সঙ্গে ছিলেন। কাজের একপর্যায়ে রুবেল কেপিজে বিশেষায়িত হাসপাতালের পাশেই একটি মাঠে এক ছেলেকে দুই-তিন জন মেয়েকে উত্ত্যক্ত করতে দেখেন। এ সময় তিনি এগিয়ে গিয়ে উত্ত্যক্তকারীর কাছে নারীদের উত্ত্যক্তের কারণ জানতে চান। তখন উত্যক্তকারীসহ ২৫-৩০ জন তাৎক্ষণিক মব সৃষ্টি করে লাঠিসোঁটা নিয়ে রুবেল ও তার সঙ্গে থাকা বাকি তিন জনকে এলোপাতাড়ি মারধর করে।

আহত অবস্থায় রুবেল, সাইদুর রহমান, ইয়াসিন আহমেদ ও শরীফুল ইসলাম কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হামলাকারীরা পুনরায় হাসপাতালে এসে তাদের টেনে বাইরে বের করার চেষ্টা করে। এ সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা হাসপাতালের ফটক আটকে দেন। খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

হামলায় কাশিমপুর এলাকার রিমেল এবং তার অনুসারীরা নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন রুবেল।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়