ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ: গ্রেফতার ৩

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণের ঘটনায় মামলায় করা তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, রবিবার থানায় পৃথক দুটি মামলা করা হলে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে, ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামালও লুট করে নিয়ে যায়।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর ভুক্তভোগী গৃহবধূ ও তার শ্বশুর থানায় পৃথক দুটি মামলা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার লাবু, তারিখ ও সুবেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল প্রথমে পাশের বাড়ি থেকে লুট করে ফেরার পথে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী