পদ্মায় স্পিডবোট ডুবে নারী যাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ডুবে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ননী গোপাল হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে স্পিডবোটটি ছেড়ে যায়। পদ্মা নদীর অপর পারের মৈনট ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড ঢেউ আর স্রোতে পড়ে তলা ফেটে স্পিডবোটে পানি উঠে ডুবে যায়। এ সময় স্পিডবোটের ১৮ জন যাত্রী প্রায় আধাঘণ্টা পদ্মায় ভেসে ছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেন।

মারা যাওয়া যাত্রীর নাম দুর্গা রায় (৫৬)। তিনি উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী। আহত অবস্থায় সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫), মাসুদ আলমসহ মোট আট যাত্রীকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই এবং নৌবাহিনীকে অবহিত করি।’

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করি।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি এবং স্বজনদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যদি কারো অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি