২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১৫:৪৩আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:৪৩

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে গরুবাহী নৌকা ডুবে এক ব্যাপারী নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। 

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চর ভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পাশে গরুবাহী ট্রলার ডুবে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজের সন্ধানে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ও প্রতিকূল আবহাওয়ায় কারণে উদ্ধার অভিযান চালাতে ব্যাহত হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান এই কর্মকর্তা।

ট্রলারে ২৮টি গরু ও মাঝিসহ মোট ১৬ জন ব্যক্তি ছিলেন। এর মধ্যে ৫টি গরু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ২৩টি গরু ভেসে যায়। নৌকায় থাকা ১৯ জন ব্যক্তি সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বাড়ছে পদ্মার পানি, রাজশাহী শহর রক্ষা বাঁধকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা 
পদ্মার বালু উত্তোলন নিয়ে গোলাগুলি, একজন নিহত
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
সর্বশেষ খবর
ফাইনালে আর্জেন্টিনার চেয়ে স্পেন কেন এগিয়ে
ফাইনালে আর্জেন্টিনার চেয়ে স্পেন কেন এগিয়ে
২০ কোটি টাকা প্রতারণা: ৪ আসামি রিমান্ডে, একজনের দায় স্বীকার
২০ কোটি টাকা প্রতারণা: ৪ আসামি রিমান্ডে, একজনের দায় স্বীকার
সাবেক ব্রিটিশ ফুটবলার ও উপস্থাপককে কেন ‘স্টুপিড’ বললেন রোমেরো
সাবেক ব্রিটিশ ফুটবলার ও উপস্থাপককে কেন ‘স্টুপিড’ বললেন রোমেরো
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম