খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলছে, জনজীবন স্থবির

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩

খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা চলছে। যেকোনও ধরনের নাশকতা ও বিশৃঙ্খলতা এড়াতে জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে সেনা-পুলিশ-বিজিবি-আনসার মোতায়েন আছে।

খাগড়াছড়ি শহর ও আশেপাশের এলাকায় জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন, তারা কড়া তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাজেক থেকে সব পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই খাগড়াছড়িতে অবস্থান করছেন। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের জেলার বাইরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

এর আগে গত রাতে বিভিন্ন পাহাড়ি এলাকায় লোকজনকে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা গেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করার চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হামলা-পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। শনিবার ‘জুম্ম ছাত্র ফ্রন্ট’ ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের