রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
০৯ মে ২০২৬, ১১:৩৩আপডেট : ০৯ মে ২০২৬, ১১:৩৩

রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।

জানা গেছে, সকাল পৌনে ৬টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, ‘শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।’

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক– দুটি দলই সক্রিয় রয়েছে।’

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।’

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সকাল সাড়ে ৯টার দিকে বলেন, ‘গুলিতে একজনকে হত্যার খবর পেয়েছি। থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ