টেকনাফে অপহরণের শিকার তিন রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১১

কক্সবাজারের টেকনাফে অপরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়।

আটক তিন জন হলো– জুবায়ের (২২), শওকত আলী (২৩) ও ইমরান হোসেন (২২)।

উদ্ধার অপহৃত‌রা হলেন– উখিয়ার ক্যাম্পের নুর বেগম (৩৫), আব্দুল মোনাফ (১৬) ও হেদায়েত উল্লাহ (১৮)।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদে রবিবার রাত ১১টায় বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালান। অভিযানকালে অপহরণকারীদের একটি গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা তিন জন অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় তিন জন অপহরণকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারীরা ভুক্তভোগীদের আটক রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল। পরবর্তী সময়ে তাদের মালয়েশিয়া পাচারেরও পরিকল্পনা ছিল। বর্তমানে উদ্ধার ভুক্তভোগী এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে আগে নদী ও পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করে আটকে রাখা ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১২ জন মানব পাচারকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এখনও অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী