অবরোধ স্থগিত হলেও চলছে ১৪৪ ধারা

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১০:৪৬আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৪৬

খাগড়াছড়িতে মঙ্গলবার রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। ওই ঘোষণার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে। দোকানপাট খুলেছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু এখনও প্রত্যাহার হয়নি ১৪৪ ধারা। ফলে কিছুটা নিয়মকানুনের মধ্যেই থাকতে হচ্ছে খাগড়াছড়িবাসীকে।

বুধবার সকালে এই প্রতিবেদকের কথা হয় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা সানু মং মার্মা, সাজাই মারমা, নতুনপাড়া এলাকার রিংকু চাকমা, খাগড়াপুরের বিপ্লব ত্রিপুরা, খাগড়াছড়ি বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী ও রমজান আলীর সঙ্গে। তারা প্রত্যেকে অবরোধ প্রত্যাহার হওয়ায় খুশি। দ্রুত ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘অবরোধ প্রত্যাহার হয়েছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরছে কিনা তা যাচাই সাপেক্ষে এবং পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।’

তিনি শান্তিপূর্ণ জীবন যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কয়েকদিন ধরে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। শুরু হয় সড়ক অবরোধ। ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অবরোধের ঘটনায় গুইমারায় সহিংসতায় তিন জন মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম