নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে ‘হত্যা’

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১১:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৪:৪৩

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ বাড়িতে শুভকে গুলি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ নিজ বাসায় দরজা-জানালা বন্ধ করে মা ও ছোট ভাইসহ একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। থাই গ্লাসের জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাঁ হাতে এক‌টি গু‌লি লাগে। দ্রুত স্বজনরা চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্হায় সকালে তিনি মারা যান। নিহত শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তিনটি গুলির খোসা পান। ​গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান।

বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের