মণ্ডপের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ২১:৪৫ আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২২:১৭

সাতক্ষীরার আশাশুনিতে পূজামণ্ডপের ডেকোরেশনের তার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালী দুর্গামন্দির প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে।

ওই শ্রমিকের নাম প্রশান্ত মণ্ডল (৪৫)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে খাজরার পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে বসবাস করছিলেন। তিনি মণ্ডপে ডেকোরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে প্রশান্ত মণ্ডল দুর্গাপূজা শেষে মণ্ডপের ডেকোরেশনের সরঞ্জামাদি খোলার কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের লিকেজের সংস্পর্শে আসেন এবং তীব্রভাবে বিদ্যুতায়িত হন। বিদ্যুতের ধাক্কায় তিনি তারসহ ছিটকে মাটিতে পড়েন।

এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন। তারা প্রাথমিক চিকিৎসার জন্য শরীরে ম্যাসেজ ও ডলাডলি করে রক্ত সঞ্চালনের চেষ্টা করেন। তবে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়, ঘটনাস্থলেই প্রশান্ত মণ্ডলের মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক