প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭ আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে চাপাইর ব্রিজের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম অঙ্কিতা রানী (২)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। নিখোঁজ অপর শিশু তন্ময় মণি দাস (৭) একই এলাকার তাপসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে অঙ্কিতা ও তন্ময় পরিবারের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় উঠেছিল। নৌকাটি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অপর একটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘সকালে ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালায়।’

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ ইদ্রিস আলী জানান, শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল ১০টার দিকে অঙ্কিতা রানীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি