হঠাৎ ঝড়ে ভেঙে পড়লো ঘরবাড়ি

লালমনিরহাট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ১৫টি পরিবারের ঘরবাড়ি। এতে আহত হয়েছেন দুজন। রবিবার সকাল ১০টার দিকে হঠাৎ এ ঝড় হয়।

আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামের যুবক দুলু মিয়া জানান, দুই দিন ধরে টানা বৃষ্টির মধ্যেই হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকার টিনশেড, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙে হয়ে পড়ে। উপড়ে যায় অনেক গাছপালা। গাছের ডাল ও উড়ে আসা টিনের আঘাতে দুজন আহত হন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা প্রণয়নের কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম