আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস

সিলেট প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১০:৩২আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:৩২

সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তবে মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।

পিপি বদরুল ইসলাম চৌধুরী জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর হবে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে জাকির হোসেনের দুই ভাই জয়নাল আবেদিন ও মো. আবুল কালামের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট আনতে পাঠানোর অজুহাতে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ঘরে আটকে ধর্ষণ করেন। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করেন। ধরা পড়ার ভয়ে তিনি মরদেহ একটি সুটকেসে করে দুই দিন নিজ ঘরে লুকিয়ে রাখেন। পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় মরদেহ ফেলে দেন।

এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর পুলিশ জাকির হোসেন ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই বিচারকাজ শুরু হয়। প্রায় এক মাসের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

/আইএএম/
সম্পর্কিত
একসঙ্গে জামায়াতপন্থি ৭ আইন কর্মকর্তার পদত্যাগ, কারণ কী
৩০ বছর আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন ৪ আসামি
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা