নৌবাহিনীর অভিযানে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার, একজন আটক

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১৫:৫৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৫:৫৯

নৌবাহিনীর অভিযানে খুলনার কয়রা উপজেলায় হরিণের মাংসসহ একজন আটক হয়েছে। আটক ব্যক্তির বাড়ির ফ্রিজে সংরক্ষিত হরিণের ৪৪ কেজি মাংস জব্দ করা হয়েছে।

শুক্রবার নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে কয়রা উপজেলার ৫ ও ৬নং লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানকালে কয়রার বাসিন্দা সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। অভিযানে কয়রা  থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

নৌ বাহিনী জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

/এমএএ/
সম্পর্কিত
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক