‘ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয়’

সিলেট প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১৬:৫৭আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৭:০৮

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা খারাপ। ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয়। অনলাইনে রেলের টিকিট মেলে না। বিমানের ভাড়াও আকাশচুম্বী। ওয়ানওয়ের ভাড়া বিমানের ১৪-১৫ হাজার টাকা।’ শুক্রবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে রবিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত অবস্থান কর্মসূচি সফলের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘২০২২-এর বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেট। সব উপজেলার রাস্তাঘাট খারাপ। এলজিআরডি মন্ত্রণালয় সিলেট সিটি করপোরেশনকে এবার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যা সারা দেশের সিটি করপোরেশনের মধ্যে সর্বনিম্ন।

‘ভূমিকম্প জোন ডিপ টিউবওয়েল বরাদ্দ নিষিদ্ধ, কিন্তু দেওয়া হচ্ছে। সিসিকের ওয়াটার ট্রিটমেন্ট দীর্ঘদিনেও হয়নি। জলাবদ্ধতার সুরাহা হয়নি।’

অবিলম্বে এসব প্রকল্প বাস্তবায়িত না হলে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের