দীর্ঘদিন পরে এবার সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ময়মনসিংহ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ১৯:১৮আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২১:০০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। যেখানে যাচ্ছি সেখানেই নির্বাচনি আমেজ লক্ষ করা যাচ্ছে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলো ছিল সম্পূর্ণ ফেক (ভুয়া) নির্বাচন। দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশে এবার একটি রিয়াল (সত্যিকারের) নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ময়মনসিংহে ব্যক্তিগত সফরে এসে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন– সম্প্রতি এনসিপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক। তারা গেলো ১৪ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফরম্যান্স করেছেন, হয়তোবা কেউ কম করেছেন। তারা এই দেশেরই সন্তান, এই দেশেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তারা এমন কোনও জায়গা নেই, দুর্নীতি করেনি। তারা মডেল মসজিদ নির্মাণের নামে সেখানেও কোটি কোটি টাকা লুটপাট করেছে।’

সরকার সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করছে বলেও এ সময় জানান প্রেস সচিব।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের