গুমের তথ্যচিত্রের শুটিংয়ে সিলেট সীমান্তে সালাহউদ্দিন

সিলেট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২১:১৩আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২১:১৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলের গুম-খুন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। সেই তথ্যচিত্রের শুটিংয়ে সিলেটে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার সকালের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে নেতাকর্মীরা বরণ করার পর সিলেটের তামাবিল সীমান্ত এলাকায় যান তিনি।

সীমান্তের যে পথ দিয়ে সালাহউদ্দিন আহমেদকে গুম করে ভারতে নেওয়া হয়, ওই পথের শুটিংয়ে অংশ নেন তিনি। জানা যায়, ২০১৫ সালে এই সীমান্ত দিয়ে গুম করে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে ৬১ দিন নিখোঁজ ছিলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, ওই এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেওয়ার সময় তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। তিনি বলেন, ‘তামাবিল সীমান্তের কোনও একটা অংশ দিয়ে বর্ডার ক্রস করে আমাকে শিলংয়ে ফেলে যায় তারা।’

অন্য দেশে অনুপ্রবেশের বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় নয় বছর পর দেশে ফিরতে সক্ষম হন এই বিএনপি নেতা।

বিকালে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন সালাহউদ্দিন। পরে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে সিলেট ত্যাগ করেন তিনি। হজরত শাহপরান (রহ)-এর মাজারে গণমাধ্যমের মুখোমুখি হলেও কেবল সিলেটে আসার উদ্দেশ্য ব্যতীত আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেননি তিনি।

এদিকে, সালাহউদ্দিন আহমেদকে সিলেটে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নির্বাচনের মৌসুমে তার এই সফর স্থানীয় নেতাকর্মীদের কৌতূহলি করে তোলে। তবে দলীয় কোনও কর্মসূচি নেই বলে জানান তারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দলীয় কর্মসূচি নয়, ডকুমেন্টারি শুটিংয়ে অংশ নিতে তিনি সিলেট এসেছিলেন। কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরে যান।’

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী