সড়ক দুর্ঘটনায় আহত রাবি অধ্যাপককে হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

রাজশাহী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২২:০২আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২২:০২

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে নিয়ে হেলিকপ্টারটি ঢাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

অধ্যাপক আসাদুজ্জামানের সহকর্মী দর্শন বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, ‘অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে আনা হয়। তার মস্তিষ্ক ও ফুসফুসে জটিলতা আছে। তিনি আশঙ্কামুক্ত নন। পরিবারের সদস্যদের অনুরোধে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে পবা উপজেলার নওহাটা পুঠিয়াপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনায় মারা যান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক শিবশংকর রায়। আহত হন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। আসাদুজ্জামান স্কুটি চালাচ্ছিলেন। আর তার পেছনে ছিলেন অধ্যাপক শিবশংকর রায়।

এ ঘটনায় শুক্রবার দুপুরে পবা থানায় শিবশংকর রায়ের ছেলে শুভায়ন রায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রত্যক্ষদর্শী নেই বলে বোঝা যাচ্ছে না দুর্ঘটনাটি কীভাবে হয়েছে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ