ধ্বংস করা হলো অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ২ হাজার রেগুলেটর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১৮:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:০৮

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে জব্দ করা কমপক্ষে দুই হাজার অবৈধ গ্যাস রেগুলেটর ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজিডিসিএল অবৈধ রেগুলেটরগুলো রোলারের মাধ্যমে চাপা দিয়ে বিনষ্ট করে।

গ্যাস রেগুলেটর ধ্বংস সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা অফিসের জেনারেল ম্যানেজার মার্কেটিং (রুটিন দায়িত্ব) প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, গত ২০ মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর মেড্ডা, কালিসিমা, গৌকর্ণ ঘাট, বিহাইর, সুহিলপুর ও সরাইল কুট্টাপাড়ার বিভিন্ন স্থানে মোট ২৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ১ হাজার ৭শ ৮১ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ হাজার ৩৮৫ মিটার পাইপলাইন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।

তিনি জানান, অভিযানকালে জব্দ করা কমপক্ষে দুই হাজার অনিবন্ধিত ও অবৈধ গ্যাস রেগুলেটর বিনষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে ২০৩টি মামলা দায়ের করা হয়। নিয়মিতভাবে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম