চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২৫, ১৩:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:১৮

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে তিন জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসির কম্প্রেসার মেরামত কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ তিন জন হলেন– মিশকাত, শওকত ও তানভির। তিন জনই গণপূর্ত অধিদফতরে কর্মরত। তাদের মধ্যে শওকতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে হাসপাতালের ছয়তলা ছাদের ওপর এসি সার্ভিসিং করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গণপূর্ত অধিদফতরে কর্মরত তিন জন শ্রমিক দগ্ধ হন। আহতদের একজন আইসিইউতে। বাকি দুজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় হাসপাতালের কোনও রোগী বা ওয়ার্ডের কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
বাথরুমে সিগারেট ধরাতেই বিষ্ফোরণ, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত