রাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস

রাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৫আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে প্রচারণায় বন্ধু ও সহপাঠীরাও যুক্ত হয়েছেন। প্রধান ফটকের বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশপথগুলোতে, প্রতিটি হল ফটকে, বিভিন্ন চত্বরে, চায়ের দোকানে, আড্ডাস্থলগুলোতে প্রচারণা চালাচ্ছেন তারা। জমজমাট প্রচারণাকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, ‘ফ্যাসিস্ট আমল থেকেই আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের অধিকার আদায়ের দাবি ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা বহুবার নানা ধরনের নির্যাতনে শিকার হয়েছি। সেই থেকে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের ওঠাবসা সম্পর্ক। এখন নতুন করে আমরা ভোটের মাঠে নেমেছি, শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আজ প্রচারণার শেষ দিন, এখন আমরা পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট না করে প্রচারণায় সম্পূর্ণ সময় ব্যয় করতে চাই।’

স্বতন্ত্র জিএস পদপ্রার্থী আছিয়া খাতুন বলেন, ‘রাকসু নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে শিক্ষার্থীরা আগের পরিবেশ থেকে দ্বিগুণ বেশি উপভোগ করছে। শিক্ষার্থীরা ১৬ তারিখে আমাকে ভোট দিয়ে এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে রাকসু, সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি মিলিয়ে একজন ভোটারকে ৪৩টি ভোট দিতে হবে। নির্বাচনের ভোটগ্রহণ ৯৯০টি বুথের মাধ্যমে ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর ভোট গ্রহণ শেষে ওই দিন ফল প্রকাশ করা হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের