চট্টগ্রামে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০২৫, ২২:১৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২:১৮

চট্টগ্রাম নগরীতে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে নগরীর চাঁদগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– চকরিয়া থানাধীন বিমু বিলছড়ি এলাকার তাজ উদ্দিনের ছেলে তানবিজ উদ্দিন (২০) এবং চন্দনাইশ উপজেলার আলাউদ্দিনের ছেলে আসিফ (২২)।

এ সময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল পরিমাণ জালমুদ্রা জব্দ করা হয়। যার বাংলাদেশি মুদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে নগরীর চাঁদগাঁও থানাধীন একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ