ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১১:২১আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৯

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। পাসের দিক থেকে মেয়েরা রয়েছে এগিয়ে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, এই শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন। এর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন। ছাত্ররা পাস করেছে ১৬ হাজার ৬৬৭ জন; পাসের হার ৪৬ দশমিক ৮৩ শতাংশ। ছাত্রীরা পাস করেছে ২২ হাজার ৪২০ জন। পাসের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ।

সাংবাদিক সম্মেলনে পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান জানান, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যে মেয়েরা রয়েছে ১ হাজার ৫৬৭ জন এবং ছেলের সংখ্যা ১ হাজার ১১৭ জন।

তিনি আরও জানান, বিজ্ঞান বিভাগে পাস করেছে ৭৬ দশমিক ৯০ শতাংশ, মানবিকে ৪৫.৬৪ শতাংশ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে ৪১.১২ শতাংশ।

শিক্ষা বোর্ডের অধীনে ১০৬টি কেন্দ্রে ৩০৬টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবারে পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা তিনটি আর অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ১৫টি।

/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি