সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১১:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের হালুয়াপাড়া এবং ছোট দেওয়ান পাড়ার মধ্যে এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে যায় হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবক। এ সময় একই পুকুরে ছোট দেওয়ানপাড়ার দুই যুবক শাকিল ও শিপনও গোসল করতে যায়। গোসল করার সময় ঝাঁপ দেওয়ায় পানি ছিটে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন মিলে তায়িনকে মারধর করেন। এ ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।

ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের