বরগুনায় ডেঙ্গুতে তরুণীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৫৮

বরগুনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৩:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:০৯

বরগুনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যুর ঘটনা। আবারও আক্রান্ত হয়ে বুলি (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

রবিবার (১৯ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন জানায়, শুক্রবার দিবাগত রাতে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে সুবিদখালী নামক স্থানে ওই তরুণীর মৃত্যু হয়।

মৃত বুলি সদর উপজেলার ৭নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের শহিদ খানের মেয়ে।

সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। এ ছাড়া জেলার তালতলীতে ৪, বেতাগীতে ১, বামনায় ১১ এবং পাথরঘাটায় ৭ জন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২০৬ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে একদিনের ব্যবধানে আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি জানান, ধরে নিতে হবে ডেঙ্গু স্থায়ী সমস্যা। কবে নাগাদ পুরোপুরি নির্মূল হবে তা বলা যাচ্ছে না। তাই সবাইকে সচেতন হতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী