‘পৃথিবীতে প্রতি ৩ জনের একজন নারী হাড়ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছে’

ময়মনসিংহ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫, ১০:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৭

পৃথিবীতে পঞ্চাশোর্ধ্ব প্রতি তিন জন নারীর একজন এবং পাঁচ জন পুরুষের একজন হাড়ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব অস্টিওপরেসিস দিবস’ উপলক্ষে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে এমন তথ্য জানান তারা।

এ সময় বিশেষজ্ঞ  চিকিৎসকরা জানান, মানুষের ৪০ বছর বয়সের আগে হাড়ের বৃদ্ধি বেশি হয়, ক্ষয় কম হয়। এরপর থেকে হাড়ের ক্ষয় বেশি হয়, বৃদ্ধি কম হয়। সচেতনতার মাধ্যমে হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব।

তারা আরও জানান, এ রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। এর মধ্যে ওজন কমাতে হবে, লাইফস্টাইল বদলাতে হবে। নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে হাড়ের শক্তি বাড়ে। ধূমপান ও মদপান থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস, লিভার, কিডনি রোগ নিয়ন্ত্রণ রাখতে হবে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।

সেমিনারে হাড়ক্ষয় সম্পর্কে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন অর্থোপেডিক্স বিভাগের  চিকিৎিসক আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের চিকিৎসক এমদাদ উল্লাহ খান ও গাইনি বিভাগের চিকিৎসক আয়েশা বেগ।

অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান মানিকের সঞ্চালনায় বিশেষজ্ঞ প্যানেলের মতামত দেন অধ্যাপক ডাক্তার আব্দুল হান্নান, অধ্যাপক ডাক্তার তানজিলা লতিফ, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী