‘ফরিদপুরের মাটিতে নতুন রূপে আওয়ামী দুঃশাসনের আমল শুরু হয়েছে’

ফরিদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ২০:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২০:৩৪

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের নির্বাচনি গণসংযোগে স্থানীয় যুবদলের হামলার অভিযোগে ওঠার পর সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।

নায়াব ইউসুফ ফরিদপুর-সদর আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। তিনি এ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন। এ ছাড়াও এই আসনের জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব হাসান ভূঁইয়া পিংকু দলীয় মনোনয়ন প্রত্যাশী।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গনসংযোগকালে হামলার শিকার হন ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। অভিযোগ ওঠে, তার গাড়িবহরে হামলা করেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। সে সময় ডিবি পুলিশের একটি গাড়ি এবং এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর সোমবার এ কে আজাদ গণমাধ্যমকে বলেন, ‘চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালুকাটার বিরোধিতা করার কারণেই পরমানন্দপুরে হামলার ঘটনা ঘটেছে।’

মঙ্গলবার দুপুরে স্থানীয় ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়নতনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুর সদর আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী নায়াব ইউসুফ বলেন, ‘দুই দিন ধরে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে; যেমনটা অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করতেন।’

তিনি দাবি করেন, ‘ফরিদপুরের মাটিতে আওয়ামী দুঃশাসনের আমল নতুন রূপে শুরু হয়েছে। ’২৪ পরবর্তী বাংলাদেশে এসেও অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সব আওয়ামী দোসরদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিপি এবং ঢাকা রেঞ্জের ডিআইজির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অতি দ্রুত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদসহ ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জেলা বিএনপি সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন, মো. আজম খান, রাশেদুল ইসলাম লিটন, এ বি সিদ্দিকী মিতুল, মহানগর বিএনপি নেতা এএফএম কাইয়ুম জঙ্গী, গোলাম মোস্তফা মিরাজ, বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে নায়াব ইউসুফ দলের নেতাকর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী