সাভারে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৪০

ঢাকার সাভারে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আরও কমপক্ষে সাত জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ স্থানীয় মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন। আহতরা হলেন– বেরাইদ এলাকার জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন।

ভুক্তভোগীরা জানান, রাতে অভিযুক্ত জাকির ও তার বাহিনীর লোকেরা দেশি অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে সাত জন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাবেদ বলেন, ‘রাত ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোকজন এ হামলা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরো সাত জন আহত হয়েছেন। পরে আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে পাঁচ জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন  জানান, পুলিশ সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় কয়েক জন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাকের নিচে ঢুকে পড়লো মোটরসাইকেল, প্রাণ গেলো পুলিশ সদস্যের
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বশেষ খবর
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী