শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৬:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৬:১৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, স্থানীয় জনতা এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করে।

বক্তারা অভিযোগ করেন, ১৮ অক্টোবর বিকালে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চার দিন পর, বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর মামলা দায়ের হলেও প্রশাসন কিংবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি অভিযুক্ত আনারুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত আনারুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

অভিযুক্ত আনারুল ইসলাম ওই গ্রামের আব্বাস মিয়ার ছেলে এবং তিনি কৃষি পেশায় নিয়োজিত। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে, যাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে, এ ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা