ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী হাতি শাবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৫

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে সেই ব্যতিক্রমী গোলাপি রঙের হাতি শাবকের মরদেহ ছয় দিন পর উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় শাবকটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

বরকল উপজেলার সুবলং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান জানান, শাবকটির মরদেহের কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মা হাতি কিছুটা দূরে সরে গেছে। পরে দুপুরে স্থানীয়দের নিয়ে শাবকটি মাটিচাপা দেওয়া হয়।

বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় শাবকটির মরদেহ মাটিচাপা দেওয়া হয় তিনি আরও জানান, ফরেনসিক রিপোর্টের জন্য করা হয়েছে নমুনা সংগ্রহ। ফরেনসিক রিপোর্টেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

উল্লেখ্য, ২০ অক্টোবর কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় হাতি শাবকটি মারা যায়। বন বিভাগ বলছে, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মারা যায়। গায়ের রঙ গোলাপি হওয়ায় বেশ আলোচনা সৃষ্টি হয় এই হাতির শাবকটি নিয়ে। এটিই ছিলে দেশের একমাত্র গোলাপি রঙের হাতি।

শাবকটির মৃত্যুর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও পেছন থেকে সাঁতরে আসা বুনোহাতির একটি পালের কারণে মরদেহ উদ্ধার বা সৎকার করতে পারছিলেন না।

/এমএএ/
সম্পর্কিত
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?