‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার আছে কিনা?’ মন্তব্যের পর ওসি প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৪:২১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সই করা এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

​জানা গেছে, ফেসবুকে ওই মন্তব্যে ওসি আমিরুল ইসলাম লেখেন, ‘আগে গণভোট দরকার, স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?’ এমন মন্তব্যের জেরে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের পর ওই ওসিকে পূবাইল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

​অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনসে সংযুক্ত (লাইন ওআর) করা হয়েছে।

​জানা গেছে, ফেসবুকে মন্তব্যের জেরে গত ২০ অক্টোবর পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াত ইসলামীর গাজীপুর মহানগর মজলিসের শুরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম পূবাইল থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াত ইসলামী ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। এ ছাড়াও তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে লেখেন, ‘জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী এবং তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা, সেজন্যও গণভোট হওয়া দরকার।’ একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে। এ অবস্থায় শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখিনি। এটি একটা প্রপাগান্ডা। এসব বিষয়ে তদন্ত হচ্ছে। আমাকে থানা থেকে জিএমপি পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে