বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৪

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী পেরিয়ে স্টিলের বাক্সে ভেসে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে বুধবার (২৯ অক্টোবর) কালিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাসগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের ট্রাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্রাংকের চারপাশে খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে সহায়তা করছিল।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে ট্রাংকে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান ওই ব্যক্তি। ট্রাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

জিজ্ঞাসাবাদে বীরেশ্বর দাসগুপ্ত জানান, তিনি একটি বড় ট্রাংক বানিয়ে নদীতে নামেন। তবে জোয়ারের পানিতে ভেসে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী