জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৬আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৩:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন দশ তলা চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত দশ তলা ভবনের আট তলা থেকে নির্মাণ বর্জ্যভর্তি বস্তা মাথায় তুলে খোলা জানালা দিয়ে নিচে ফেলতে যান রাকিব। সে সময় ভারসাম্য হারিয়ে বস্তার সঙ্গে সঙ্গে তিনি নিজেও নিচে পড়ে যান। নিচে জমা করা নির্মাণ বর্জ্যের স্তূপের ওপর পড়ে রাকিব গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে সেখানে কর্মরত ফোরম্যান রাকিবের বড় ভাইকে জানান। তিনি সাভারের ইসলামিয়া হাসপাতালে তাদের পূর্ব পরিচিত ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানকার চিকিৎসক গুরুতর আহত রাকিবকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে এনাম মেডিক্যালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এদিকে, নির্মাণশ্রমিক রাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

মৃত রাকিবের পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে নির্মাণাধীন ভবনের নিরাপত্তা জোরদারে সিদ্ধান্ত নেয় এবং ১-তলার ওপরে সব নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি দুর্ঘটনার পেছনে কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ