মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে দুর্ঘটনা, ৫ গাড়ির সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ০৯:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৩

মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে চারটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। 

তিনটি দুর্ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের কুচিয়ামোড়া ও ওমপাড়ার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং বাস, মাইক্রোবাসসহ পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়।

আরেকটি দুর্ঘটনা ঘটেছে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের ওয়াসা রোড সংলগ্ন ধামলা এলাকায়। ওই ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ওয়াসা রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াসায় কর্মরত ইঞ্জিনিয়ার শামীম রেজা ঘটনাস্থলেই মারা যান। একই প্রতিষ্ঠানের আরেক ইঞ্জিনিয়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী