ফেনীতে চালু হয়েছে দ্বিতীয় কারাগার

ফেনী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১৭:২৯আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৭:২৯

ফেনীতে চালু করা হয়েছে দ্বিতীয় কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১শ ৮০ জন বন্দিকে নিয়ে জেলা শহরের পুরাতন কারাগারকে দ্বিতীয় কারাগার হিসেবে চালু করা হয়েছে।

শনিবার ২৮ বন্দিকে হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ফেনী জেলা কারাগার- ১ থেকে ২১ জন এবং লক্ষ্মীপুর থেকে ৭ জন বন্দিকে স্থানান্তর করা হয়েছে।

জেল সুপার দিদারুল আলম জানান, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দিকে ফেনী কারাগার-২-এ স্থানান্তর করা হচ্ছে।

বাকি বন্দিদের কয়েকদিনের মধ্য হস্তান্তর করা হবে বলে কারাগার থেকে জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন