বগুড়ায় খোকন হত্যা: চার দিন পর মামলা, একজন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ০৯:০৬আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৬

বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় চাঞ্চল্যকর ব্যবসায়ী হাবিবুর রহমান খোকনকে (৩৭) কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় মামলা হয়েছে। শনিবার বিকালে সদর থানার ওসি হাসান বাসির জানান, এ ঘটনায় ধলা নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঘটনার চার দিন পর শুক্রবার রাতে সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার নাম উল্লেখ করা আসামিরা হলেন– শহরের সেউজগাড়ী ও কৈচর এলাকার মুন্না, সামিউল, রকি, সিয়াম, সাগর, ধলা, মেহেদী কাঁকন, মাহিন, শাহীন, শাওন, শুভ, আল ইমরান, রাশেদ, ফেরদৌস, নান্টু ও রাফিদ।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের দক্ষিণ মালতিনগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি রেন্ট-এ-কারের ব্যবসা করতেন। খোকন বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। গত ২৭ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে খোকন মোটরসাইকেলে তার বন্ধু শহরের ঠনঠনিয়া ভাইপাগলা মাজার এলাকার বাঁধনকে (৩০) নিয়ে ছুরিকাহত সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে শহরের সেউজগাড়ী পালপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে সাতমাথা-তিনমাথা সড়ক থেকে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরের কাছে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে খোকনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এ সময় পিটিয়ে বাঁধনের পা ভেঙে দেওয়া হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত খোকন ও বাঁধনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, হত্যার চার দিন পর শুক্রবার রাতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তাদের মধ্যে ধলা নামে এজাহারনামীয় একজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। মামলার স্বার্থে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, আসামিদের মধ্যে একজন স্থানীয় একটি দৈনিকের সাংবাদিকের ছেলে রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী