নিখোঁজের তিন দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১৪:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:০৪

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর মাঝি রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো  মরদেহটি দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নিহতের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যার পর পুকুরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

/এমএএ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
অটোরিকশা চালকদের কাছে চাঁদা চাওয়ায় সড়ক অবরোধ
সড়কে অটোরিকশাযাত্রী মা ও মেয়ে নিহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী