পোশাকশ্রমিকের মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ১৪:৩৭আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৬

এক পোশাকশ্রমিকের মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে মহাসড়কের মদনপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এ যানজট দেখা দিয়েছে।

এর আগে, সকাল ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে অবরোধ করে বিক্ষোভ করেন ‘লারিস ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লারিস ফ্যাশন নামে পোশাক কারখানার নারী শ্রমিক রিনা আক্তার (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। এ অবস্থায় ওই নারী অতিরিক্ত অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারখানার মালিকপক্ষকে দায়ী করে সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন করেন। এ সময় তারা মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেফতারের দাবি করেন।

এদিকে, আন্দোলনের ফলে মহাসড়কে যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা- সোনারগাঁ রুটে চলাচলকারী সেতু পরিবহনের যাত্রী আকরাম আলী বলেন, ‘শুনেছি সকালে শ্রমিকরা আন্দোলন করেছেন। এ কারণে যানজটে আটকে পড়েছি। এখন যানজট পেরিয়ে ঢাকা যেতে কত সময় লাগে কে জানে।’

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তবে টানা তিন ঘণ্টা অবরোধের কারণে মদনপুর থেকে ৩-৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী