গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কোনাবাড়ী এলাকার বাবুর্চি মোড়ে (আমবাগ বার্বুচি মোড়) বাহারের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি