‘শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ১৩:০৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১০

‘শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক। এনসিপিই আগামী দিনের সরকার গঠন করবে। আগামী নির্বাচনের ভোট নির্ধারণ করবে আগামী ৫০ বছরের বাংলাদেশ কেমন হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম ভোটারদের উদ্দেশে এ কথা বলেছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে জনতার উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে এনসিপি নেতা মাহবুব আলম বলেন, ‘একটি দল এসে বলবে, তাদের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। এই ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। যারা আপনাদের সম্মান অস্বীকার করবে, তাদের ভোট দেবেন না।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের পরিবর্তনের একটি সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি, মুজিবীয় দুঃশাসন ও একদলীয় শাসন ব্যবস্থা। ২০২৪ সালেও পরিবর্তনের সুযোগ এসেছে, এবার আমরা কোনও মাফিয়া বা দুর্নীতিবাজ দলকে সেই সুযোগ নষ্ট করতে দেবো না। আমাদের নতুন করে ভাবতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে।’

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– এনসিপির রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী মাহবুবুর নবী টিটু, আরিফ সোহেল, হাসিবুর রহমান রাফি ও চন্ডিপুর ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম