নির্বাচনের জন্য কর্ণফুলী থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি

রাঙামাটি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ২০:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ২০:৪৮

১৯৫৩ সালে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল (কেপিএম)। ৭০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল এতদিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ তৈরির কারখানা কর্ণফুলি পেপার মিলসের। অনেক দিন পর কারখানাটির শ্রমিক ও কর্মচারীদের এমন ব্যস্ততা বেড়েছে।

কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পেয়েছি। যার মধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট আরও ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে সরবরাহ করা হবে। যার বাজার মূল্য ১১.১১ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫ হাজার মেট্রিক টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে।

নির্বাচন কমিশন, বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮শ ৯৪ মেট্রিক টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মে. টন।

/এমএএ/
সম্পর্কিত
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির
পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি