চাকরির সন্ধানে মাদারীপুরে এসেছেন জানিয়ে হোটেলে ওঠেন ‘নিখোঁজ’ ব্যাংক কর্মকর্তা

মাদারীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ১১:২১ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:৪১

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকারের উপস্থিতিতে মাদারীপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, ‘ওই ব্যক্তি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদের জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।’

এ ব্যাপারে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই, তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত ৯ নভেম্বর সকালে উপ-পরিচালক নাইমুর রহমান ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। এ বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পুলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান রবিবার অফিসে এসেছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ দেখে ধারণা করা হয়, তিনি হয়তো কোনও কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
ব্যাংকে টাকা আছে তো? আজই জানুন আপনার সঞ্চয় কতটা নিরাপদ
সর্বশেষ খবর
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ