এনআইডি জালিয়াতি, নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০২৫, ১৩:২১ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৫

জাল জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক অংটি চৌধুরী চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন– চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর জসিম কলোনির মৃত আজিজুর রহমানের ছেলে আব্দুল জলিল; সাবেক বন্দর থানা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক জন্মনিবন্ধন সহকারী পিন্টু কুমার দে।

এজাহারে বলা হয়, আব্দুল জলিলের কোনও বৈধ বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নেই। তার বাবা-মার নামেরও কোনও ভূমির রেকর্ড, জাতীয়তা সনদ বা মৃত্যুসনদ পাওয়া যায়নি। তবুও তিনি কৌশলে ২০১১ সালের ২২ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড থেকে জাল জন্মনিবন্ধন করেন।

দুদক জানায়, জন্মনিবন্ধন তৈরিতে শুলকবহর ওয়ার্ডের তৎকালীন জন্মনিবন্ধন সহকারী পিন্টু কুমার দের সহযোগিতা পান আব্দুল জলিল। পরে ২০১৭ সালের ১৪ মে একই ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম এবং জন্মনিবন্ধন সহকারী অশোক কুমার দত্তের জাল সই ব্যবহার করে পুনরায় আরেকটি জাল সনদ তৈরি করা হয়।

পরবর্তী সময়ে আসামি আব্দুল জলিল ওই জাল জন্ম সনদ ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থানার নির্বাচন অফিসে গিয়ে তৎকালীন থানা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সহায়তায় জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। নির্বাচন কমিশন ফর্মে ৪৬টি ঘর পূরণ করতে হয়। তদন্তে দেখা যায়, তার এনআইডি রেজিস্ট্রেশন ফর্মের অধিকাংশ ঘর ফাঁকা ছিল, এবং জাতীয়তা সনদ, ভূমির কাগজ বা অন্য কোনও বৈধ নথি ছাড়াই তা সম্পন্ন করা হয়।

দুদকের ফরেনসিক পরীক্ষায় জন্ম সনদে থাকা সইগুলো জাল প্রমাণিত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের রেকর্ডে ওই নম্বরের জন্ম সনদের কোনও তথ্য পাওয়া যায়নি।

অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
সর্বশেষ খবর
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
প্রথম দিনেই ৬ জাতীয় রেকর্ড, নৌবাহিনীর দাপট
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল