ফরিদপুরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে আ.লীগের অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১০:৪০আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০২

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতে ফরিদপুরে দেশি অস্ত্র হাতে মহাসড়ক আটকে অবরোধ করছেন দলটির নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বুধবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু করেন। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, এক্সপ্রেসওয়ের পুলিয়াসহ কমপক্ষে ৫টি স্থানে এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদি এলাকা থেকে ফেসবুকে লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায়, মহাসড়কটির ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শতাধিক নেতাকর্মী। তারা দেশি অস্ত্র রামদা, ঢাল-সড়কি হাতে মহাসড়কে অবস্থান করছেন। এ সময় নারীদের পাশাপাশি বেশ কিছু শিশুকেও স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়ে।

দেশি অস্ত্র রামদা, ঢাল-সড়কি হাতে মহাসড়কে অবস্থান করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচি ঘোষণার পর সেখানে ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অবস্থান করেন। ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘ভাঙ্গায় পাঁচটি স্থানে অবরোধ করা হয়। ইতোমধ্যে পুখুরিয়া ও পুলিয়া নামক স্থানে ওসির নেতৃত্বে থানা পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে সরাসরি কথা বলেছে এবং পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এ ছাড়া শুয়াদি এলাকার দিকে পুলিশ যাচ্ছে এবং সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। আমরাও থানা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু